1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বাবা হারানো মেসিকে গোল উৎসর্গ দে পলের

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

দীর্ঘ দিন ধরে মাঠ কিংবা মাঠের বাইরে লিওনেল মেসির ছায়াসঙ্গী রদ্রিগো দে পল। অগ্রজ সতীর্থ কিংবা বন্ধুপ্রতীম বড় ভাইয়ের পিতা হারানোর শোক স্বাভাবিকভাবেই ছুঁয়ে গেছে আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে।

কঠিন সময়ে তাই শোকবিহ্ববল মেসির প্রতি সহমর্মিতা জানাতে ফুটবলকেই বেছে নিলেন দে পল। লিগস কাপে রোববার ইন্টার মায়ামির জার্সিতে গোল করার পর উদযাপনে সেটি মেসি ও তার পরিবারের প্রতি উৎসর্গ করলেন তারকা মিডফিল্ডার।

অনেক দিন ধরে অসুস্থতায় ভোগার পর শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি প্রাইভেট বিমানে চড়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হয়ে যান মেসি।

ফলে মন্টেরির বিপক্ষে রোববার বাংলাদেশ সময় ভোর ৬টার ম্যাচে মায়ামি দলে ছিলেন না মেসি। তবে তাকে ভুলে যাননি দে পল ও দলের বাকিরা। ম্যাচের প্রথম গোলের পর মেসি ও তার পরিবারকেই স্মরণ করে মায়ামি। ম্যাচের ৩২ মিনিটের মাথায় ডি বক্সের বেশ বাইরে কাসেমিরোর পাস থেকে বল পান দে পল। প্রায় ২৫ গজের বেশি দূর থেকে ডান পায়ের নিচু ও জোরাল শটে জাল কাঁপান অভিজ্ঞ এই মিডফিল্ডার।

গোল নিশ্চিত হতেই সাইডলাইনের কাছে যেতে যেতে নিজের জার্সি খুলে ফেলেন দে পল। তখন দেখা যায়, তার পরনে আরও একটি জার্সি। তবে সেটি নিজের নয় বরং লিওনেল মেসির। পরে মেসির নাম লেখা জার্সি দেখিয়ে গোল উদযাপন করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। যেন বুঝিয়ে দেন, এই গোলটি মেসি ও তার পরিবারের জন্য। তবে জার্সি খোলার কারণে হলুদ কার্ড অবশ্য দেখতে হয় দে পলের।

ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি মায়ামি। দ্বিতীয়ার্ধে ফিরে ৪৭ মিনিটে হুগো কিউপ্রাস ও ৯০ মিনিটে ডিয়েগো রসি লক্ষ্যভেদ করলে ২-১ ব্যবধানে জয় পায় মন্টেরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ