1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার মাটিতে জয় অসম্ভব নয় : প্রধান নির্বাচক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সর্বশেষ যে সময়ে টেস্ট খেলতে তারা অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, বিশ্ব ক্রিকেটে তখন কেবল হামাগুড়ি দিচ্ছিল।
আর এখন যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থেকে।

স্বাভাবিকভাবেই এবারের লক্ষ্য ২৩ বছর আগের মতো নয়। এবার ভালো পারফরম্যান্স দেখানোর আশা নিয়েই যাচ্ছে বাংাদেশ দল। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, অস্ট্রেলিয়ায় শুধু টিকে থাকা নয়, এবার জয়ের লক্ষ্যেই যাচ্ছে বাংলাদেশ।

গতকাল রাতে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর অস্ট্রেলিয়ায় রওনা হয়েছে। যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুমন।

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ ২৩ বছর আগেও ছিল, এখনো আছে। তখন লক্ষ্য এক রকম ছিল, এখন ভিন্ন।
তখনকার প্রেক্ষাপট এক রকম ছিল, এখন অন্যরকম। তখন মূল লক্ষ্য ছিল সার্ভাইভ করা (টিকে থাকা)। এবার আমরা শুধু সার্ভাইভ করতে যাচ্ছি না, ভালো কিছু করতে চাই।’

ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার মাটিতে খেলার ব্যাপারে যেমন রোমাঞ্চিত, তেমন ভালো করার ব্যাপারেও আশাবাদী বলে জানালেন সুমন, ‘যাদের সাথে যেটুকুই কথা হয়েছে, সবাই খুব এক্সাইটেড। সবাই অস্ট্রেলিয়ায় বিশেষ কিছু করে ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু করতে চায়।
আমরা জানি চ্যালেঞ্জ অনেক বেশি। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। তবে কাজটা করতে পারলে সবারই ভালো লাগবে।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তাদে মাটিতেই হারিয়েছিল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের ঐতিহাসিক টেস্টে সেরা দল নিয়ে নামা হয়নি, ছিল চোট সমস্যা।

এবারও চোটজর্জর দল নিয়ে অস্ট্রেলিয়ায় গেলেও জয়ের আশা ছাড়ছেন না সুমন, ‘আমরা এর আগে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছি। সেটাও কঠিন সফর ছিল। সেখানেও সেরা একাদশ ছিল না। অনেকে ইনজুরিতে ছিল। কিছুই অসম্ভব নয়। কঠিন; তবে অসম্ভব নয়।’

অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট শুরু ১৩ আগস্ট, ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ