1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

বিশ্ব ফুটবলের রক্ষণভাগের অন্যতম সেরা কাণ্ডারি, ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই। ৬৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই প্রবাদপ্রতিম ফুটবলার।
তার প্রয়াণে ফুটবল বিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে, স্তব্ধ হয়ে পড়েছে পুরো ক্রীড়াঙ্গন।

ইতালির হয়ে বিশ্বকাপের সোনালী ট্রফি ছোঁয়ার পাশাপাশি এসি মিলানের হয়ে ছয়টি সেরি ‘আ’ খেতাবজয়ে মুখ্য ভূমিকা ছিল তার। ক্লাব ও জাতীয় দলের হয়ে ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা ডিফেন্ডারদের তালিকায় নিজের নাম স্থায়ী করে রেখে গেছেন এই তারকা।

ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বারেসি।
ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘যিনি ছিলেন এসি মিলানের হৃত্পিণ্ড ও আত্মা, তার প্রয়াণের খবর জানানো আমাদের জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। তবে মিলানের প্রতিটি সদস্য ও সমর্থকদের এই কঠিন সময়ে বারেসির স্মৃতিকে ধারণ করেই শক্ত হতে হবে।’

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘সান সিরোর ভরা গ্যালারিতে মিলান শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই শেষবার জনসমক্ষে এসেছিলেন তিনি। সেই মহীয়সী আয়োজনকে স্মরণীয় করতে তার অবদান ছিল অনবদ্য।
ফুটবল ছেড়ে গেলেও মিলানের হৃদয়ে তিনি চিরকাল অমলিন হয়ে থাকবেন। কারণ, বারেসি চিরন্তন।’

উল্লেখ্য, বারেসির মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার মাত্র দুদিন আগেও ইন্টারনেটে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। তখন এসি মিলান সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর বিশ্বাস না করার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছিল। তবে সব আশঙ্কা সত্যে পরিণত করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবল আকাশের এই উজ্জ্বল নক্ষত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ