1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭৯ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদকদ্রব্য, মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
একই সময়ে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জনান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৯৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৩৮ জন, মিরপুর বিভাগ থেকে ১২২ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, তিনটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি মিশুক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ