1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

বিদেশি বন্ধুদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২
  • ২৯১ Time View

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বিদেশি বন্ধুদের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে এক নৈশভোজের আয়োজন করেন ।

নৈশভোজের আগে প্রধানমন্ত্রী সম্মাননা পাওয়া বিদেশি বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণ করেন।

একাত্তরের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ৬২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি নাগরিকদের সম্মাননা প্রদানের চতুর্থ পর্যায় ছিলো এটি । এর আগে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ ১৪৫ জনকে এই সম্মাননা দেয়া হয়।

নৈশভোজের আগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক, মুক্তিযুদ্ধের গান ও বাউল গান এবং মুনিপুরী ও উপজাতীয় নৃত্য পরিবেশিত হয়।

মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ