1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯৮ Time View

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় জলিল আকন্দের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন শফিকুল ইসলাম (৫৬) ও নাজমুন নাহার খানম তামান্না (২৩)। তারা সম্পর্কে বাবা-মেয়ে। জব্দ করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) বাগিচাপাড়া এলাকায় মাদক পাচারের বিশেষ কৌশলে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। ট্রাকটিতে বিশেষভাবে তৈরি একটি কেবিন ছিল যার মাধ্যমে গোপনে মাদক পাচার করার চেষ্টা ছিল। এরই ধারাবাহিকতায় পুলিশ তৎপর হয় এবং খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জলিল আকন্দের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ঘর থেকে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্বার করা হয়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, বুধবার কাস্টমাইজ করা একটি মিনি ট্রাক জব্দ করি যেটি দিয়ে মাদক পাচার করা হতো। আজ জলিলের বাড়িতে মাদক রয়েছে বলে খবর পাই। পরে সেখানে অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি ঘরে তল্লাশি চালাই। একপর্যায়ে ঘরে লুকিয়ে রাখা মাদক উদ্ধার করতে সক্ষম হই। বাড়িতে জলিলের স্ত্রী ও শ্বশুর ছিলেন।
তবে জলিল পলাতক। আমরা দুজনকে আটক করেছি।

তিনি বলেন, ‘আমার ধারণা, তারা দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ