1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭৩ Time View

পাকিস্তানের লাহোরে ভবন ধসে একই পরিবারের অন্তত ১১ জন নিহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় এই শহরের এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন।

খবর আনাদোলুর এজেন্সি বলছে, স্থানীয় সময় বুধবার দিনগত রাতে উত্তর-পূর্বাঞ্চলীয় এই শহরে ৩ তলা একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদেমাধ্যম ডনকে লাহোরের ডেপুটি কমিশনারের মুখপাত্র হারিস আলি জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে এখনো এক শিশু আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

জেলা প্রশাসনের কর্মকর্তাদের সহায়তায় ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর কর্মীরা।
উদ্ধারকাজ দ্রুত শেষ করতে দুর্ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি আনা হয়েছে।

হারিস আলি বলেন, ভবনটির ওপরের তলা থেকে শুরু করে একে একে সবকটি তলা নিচে ভেঙে পড়ে। তবে ভবনটি ধসে পড়ার মূল কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ