1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬৮ Time View

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। বিখ্যাত স্পেস নিডলের কাছাকাছি এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় দুই বছর বয়সী এক শিশুসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রবিবারের এই হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার কিছু পর সিয়াটল সেন্টারে গুলিবর্ষণের খবর পায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহত চারজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র দুই বছর।

হামলার সময় ওই এলাকায় বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল। সেখানে স্থানীয় বিক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ একের পর এক গুলির শব্দে উৎসবস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালেই হামলাটি সংঘটিত হয় এবং আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন।

ঘটনার পরপরই পুলিশ, জরুরি সেবাকর্মী এবং এফবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। হামলার উদ্দেশ্যও এখনও স্পষ্ট নয়। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সিয়াটল সেন্টারের মনোরেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সূত্র : সিএনএন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ