1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬৩ Time View

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তান ও কাতারসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনও বার্তা আদান-প্রদান চলছে। তবে চলমান সংঘাতের মধ্যে ইরানের প্রধান অগ্রাধিকার দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা।

অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘাই অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে সমঝোতা স্মারকের আওতায় ইরান নির্ধারিত সময়সীমা মেনে চলছিল। কিন্তু ৩০ দিনের সময় শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালায় এবং কয়েকটি কথিত নৌ-ঘটনাকে সেই হামলার অজুহাত হিসেবে ব্যবহার করে।

তিনি বলেন, গত এক বছরে এটি তৃতীয়বার, যখন কূটনৈতিক আলোচনা চলাকালেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

বাঘাই আরও অভিযোগ করেন, সমঝোতা স্মারকে থাকা শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করে দেওয়ার কথা থাকলেও ওয়াশিংটন এখনো সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।

তবে এসব উত্তেজনার মধ্যেও মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান ইরানের এই মুখপাত্র। তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ