1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস রাবি শিক্ষার্থীকে মারধরে রেলস্টেশন ভাঙচুর, চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা নিরাপত্তায় শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী বিমানবন্দর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণ চুক্তি সই করলো মেঘনা ব্যাংক রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

হাল্ক-স্পাইডার ম্যানের লড়াই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮৪ Time View

২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পাঁচ বছর পর আবারও পিটার পার্কার চরিত্রে ফিরছেন টম হল্যান্ড। আসন্ন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর চূড়ান্ত ট্রেলার প্রকাশ করেছে সনি পিকচার্স। অ্যাকশনে ভরপুর ট্রেলারে দেখা গেছে, জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নেমেছে মার্ক রাফালো অভিনীত হাল্ক।

এর আগে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ স্পাইডার-ম্যান ও হাল্ককে একই দলে থেকে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে। তবে ‘ব্র্যান্ড নিউ ডে’-তে পরিস্থিতি ভিন্ন। নতুন ট্রেলারে দুই জনপ্রিয় চরিত্রকে একে অপরের বিরুদ্ধে লড়তে দেখা গেছে। ফলে সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহও বেড়েছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটি ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে শোনা যাচ্ছে, বাংলাদেশসহ কিছু দেশে এক দিন আগেই এটি মুক্তি পাবে। দেশের দর্শকেরা ৩০ জুলাই থেকে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে পারবেন।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর গল্প শুরু হচ্ছে ‘নো ওয়ে হোম’-এর প্রায় পাঁচ বছর পরের সময় থেকে। আগের সিনেমার শেষে পিটার পার্কারকে ঘিরে সবার স্মৃতি মুছে যাওয়ার পর সে এখন সম্পূর্ণ একা। পরিচিত কেউ তাকে আর চেনে না। তাই নিজের ব্যক্তিগত জীবন থেকে পুরোপুরি সরে গিয়ে নিউইয়র্ক শহরকে রক্ষা করাকেই জীবনের একমাত্র দায়িত্ব হিসেবে বেছে নেয় সে।

তবে শহর রক্ষার এই দায়িত্বের চাপ ধীরে ধীরে পিটারের ওপর প্রভাব ফেলতে শুরু করে। এর মধ্যেই তার শরীরে অদ্ভুত এক পরিবর্তন দেখা দেয়, যা তার অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। পাশাপাশি নতুন এক ধরনের অপরাধের সূত্র ধরে সে এমন এক শক্তিশালী শত্রুর মুখোমুখি হয়, যে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ সিনেমায় প্রথমবার পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে দেখা যায় টম হল্যান্ডকে। এরপর ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ অভিনয়ের পাশাপাশি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ ও ‘নো ওয়ে হোম’-এ একক নায়ক হিসেবে হাজির হন তিনি। তিনটি সিনেমাই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য পেয়েছে।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে টম হল্যান্ডের সঙ্গে আবারও অভিনয় করেছেন জেন্ডায়া। আরও আছেন জ্যাকব ব্যাটালন, মার্ক রাফালো, জন বার্নথাল, মাইকেল মান্ডো ও স্যাডি সিঙ্ক। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স। প্রযোজনায় রয়েছেন অ্যামি প্যাসকেল ও কেভিন ফেইজ। সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ