1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ২১ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশে খুচরা ব্যবসা বিক্রি করতে চায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২০ দিনে ৩২৪৫ কোটি টাকা উত্তোলন জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে জামায়াত বিএনপি নেতা হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নতুন লুকে ঝলমলে অপু বিশ্বাস, ‘গীতাঞ্জলি’তে মগ্ন ২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম : রুহুল কবীর রিজভী ইসলামী ব্যাংকের প্রশাসকের পদত্যাগ দাবি সচেতন গ্রাহক ফোরামের রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর বিমান ভাড়া কিছুটা কমানো হবে। এক লাখ ৫৪ হাজার থেকে কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা করা হতে পারে।

আর সরকারি মাধ্যমে হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হবে।

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়।

এ হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ধরা হয় ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। হজ প্যাকেজ-২ এ খরচ ধরা হয় পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং হজ প্যাকেজ-৩ এ খরচ ধরা হয় চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এছাড়া হজ এজেন্সিগুলোর জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়। এ প্যাকেজের খরচ ধরা হয় পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা। সরকার অনুমোদিত এ প্যাকেজটি নিয়ে এজেন্সিগুলোকে অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করার সুযোগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ