1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল

মারা গেছেন অভিনেতা ভরত কাপুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ Time View

বলিউডের রূপালি পর্দায় এক সময়ের পরিচিত মুখ, দাপুটে অভিনেতা ভরত কাপুর আর নেই। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ৩টে নাগাদ মুম্বাইয়ে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পর্দায় ভিলেনের সহচর হিসেবে তিনি ছিলেন অনন্য। চোখা সংলাপ আর পরিমিত অভিনয়ের জাদুতে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ভরত কাপুর। শুধু বড় পর্দা নয়, থিয়েটারের মঞ্চ থেকেও কুড়িয়েছিলেন অঢেল প্রশংসা। সোমবার সন্ধ্যায় এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। তার প্রয়াণে দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অবতার গিল গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ভরত। প্রায় ৫০ বছরের দীর্ঘ বন্ধুত্ব ছিল তাদের।

সাতের দশকে বলিউডে যাত্রা শুরু করা এই অভিনেতা অভিনয় করেছেন ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গুলামি’ এবং ‘সাজন চলে শ্বশুরাল’-এর মতো ব্যবসা সফল ও জনপ্রিয় সব সিনেমায়। কখনো আইনজীবী, কখনো পুলিশ কিংবা দুর্ধর্ষ খলনায়ক প্রতিটি চরিত্রেই তিনি ছিলেন সমান সাবলীল।

সিনেমার পাশাপাশি ছোটপর্দায়ও ছিল তার সরব উপস্থিতি। ‘ক্যাম্পাস’, ‘শাঁস’, ‘আমানত’, ‘তারা’ এবং ‘চুনোতি’-র মতো টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। মূল স্পটলাইটে না থেকেও কেবল অভিনয়ের দক্ষতায় আলো কেড়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা ছিল তার।

ব্যক্তিগত জীবনে ভরত কাপুর স্ত্রী লোপা এবং দুই পুত্র রাহুল ও সাগরকে রেখে গেছেন। এর আগে তার একমাত্র কন্যা কবিতা অকালপ্রয়াত হন। অভিনেতার চলে যাওয়ায় ভক্তদের মাঝেও শোকের আবহ বিরাজ করছে। তবে পর্দার সেই চিরচেনা ভরত কাপুর তার কালজয়ী কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন আজীবন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ