1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

তুরস্কে স্কুলে গোলাগুলি, শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View

দক্ষিণ তুরস্কের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত আটজন ছাত্র ও একজন শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি।

ঘটনাটি ঘটেছে কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে। চিফচি জানান, ১৩ জন আহত হয়েছেন।
যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় ১৪ বছর বয়সী এক হামলাকারীও নিহত হয়েছে। দেশটির দক্ষিণে আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন ছাত্রের গুলিবর্ষণের ঘটনায় ১৬ জন আহত হওয়ার একদিন পর এই ঘটনাটি ঘটল। এরপর ওই ছাত্রটি আত্মহত্যা করে।

বুধবারের এই হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং একটি তদন্ত শুরু করা হয়েছে। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী একজন ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তিনি দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করেছিল এবং তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন ছিল।

স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ের অভিযোগ করেছেন, অস্ত্রগুলো ওই ছাত্রের সাবেক পুলিশ কর্মকর্তা বাবার ছিল।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলাকারীর বাবাকে পুলিশ আটক করেছে।

বিবিসি কর্তৃক যাচাইকৃত একটি ভিডিওতে দেখা যায়, হামলা চলাকালে লোকজন স্কুলের প্রথম তলার জানালা থেকে লাফিয়ে পড়ছে এবং চত্বর থেকে দৌড়ে পালাচ্ছে। তুর্কি সম্প্রচারকারী সংস্থা এনটিভির একজন প্রতিবেদক বলেন, ‘গুলি চালানোর শব্দ খুব তীব্র ছিল। স্কুলের সামনে আতঙ্ক বিরাজ করছিল।’ গুলি চালানোর খবর ছড়িয়ে পড়ার পর অশ্রুসন্তপ্ত অভিভাবকরা ভবনটির বাইরে জড়ো হন।

এএফপি সংবাদ সংস্থাকে একজন অভিভাবক ওমর এরদাগ বলেন, ‘আমার সন্তান দৃশ্যটি দেখে বলেছিল, বাবা আমার বন্ধু আহত হয়েছে।’ তিনি প্রশ্ন করেন, ‘আমি কিভাবে আমার সন্তানদের আবার এই স্কুলে নিয়ে আসব?’ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক্স-এ একটি পোস্টে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ