1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মুখোমুখি হচ্ছেন হাসিনা-খালেদা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ নভেম্বর, ২০১২
  • ১০৯ Time View

এবারের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মুখোমুখি হতে পারেন বাংলাদেশের দুই নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয়  নেতার পাশাপাশি দেশের রাজনীতিক, কূটনীতিক ও ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারও যোগ দেবেন বলে জানা গেছে।

এর আগে গত দুই বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়া এবার অনুষ্ঠানে যাচ্ছেন কি না জানতে চাইলে তার প্রেসসচিব মারুফ কামাল খান মঙ্গলবার রাতে বলেন, সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা যোগ দেবেন। তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান আলতাফ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহও অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, এই অনুষ্ঠানের জন্যই ডি-এইট সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ ২০০৯ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। সরকারের তৎপরতায় সেনানিবাসের বাড়ি হারানোর পর ২০১০ ও ২০১১ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ