1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোহলি-গিলের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা ঘরোয়া ক্রিকেট আকর্ষণীয় করতে বিসিবির চমক ‘ডি থ্রি’ ট্রফি

ভারতের বিতর্কিত পাঠ্য বইয়ে গো মাংস বিরোধী প্রচারণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ নভেম্বর, ২০১২
  • ১২৯ Time View

 ভারতের একটি বিতর্কিত পাঠ্য বইয়ে বলা হয়েছে, গো মাংস ভক্ষণকারীরা সহজে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, প্রতিশ্রুতির কথা ভুলে যায় এবং যৌন অপরাধ করে। বিবিসির খবরে একথা বলা হয়।

১১ থেকে ১২ বছরের কিশোর শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক ‘নিউ হেলথওয়ে’ নামে বইটি মুদ্রণ করেছে ভারতের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা এস. চাঁন। শিক্ষাবিদরা অধিকতর সংযম প্রদর্শনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দিল্লির জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এডুকেশনের অধ্যাপিকা জানকি রঞ্জন বলেছেন, বইটি শিক্ষার্থীদের জন্য বিষাক্ত। ইচ্ছা করলে সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু তারা চোখ কান বন্ধ রাখছে।

ভারতের কোন কোন স্কুল বইটি পাঠ্য করা হয়েছে তা জানা যায়নি। কিন্তু হাত বাড়ালেই বইটি পাওয়া যাচ্ছে। বইটির ‘আমাদের কি আমিষ খাদ্যের প্রয়োজন আছে?’ শীর্ষক একটি অধ্যায়ে লিখা হয়েছে, ‘সবচেয়ে শক্তিশালী যুক্তি হচ্ছে যে, মাংস অপরিহার্য খাদ্য নয়। বিশ্ব স্রষ্টা আদম ও ইভের (মা হাওয়া) খাদ্য তালিকায় মাংস অন্তর্ভুক্ত করেননি। তিনি তাদের ফল-মূল, বাদাম ও শাকসব্জি খেতে দিতেন।’

বইটিতে নিরামিষ ভোজনের উপকারিতা বর্ণনা করা হয়েছে। তাতে আরো লিখা হয়েছে, ‘সুয়েজ খাল খননে সহায়তাদানকারী আরবরা রুটি ও খেজুর খেতো। কিন্তু একই কাজে তারা ছিল মাংস ভক্ষণকারী  ইংরেজদের চেয়ে কর্মঠ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ