1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোহলি-গিলের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা ঘরোয়া ক্রিকেট আকর্ষণীয় করতে বিসিবির চমক ‘ডি থ্রি’ ট্রফি

সাড়ে ৮ হাজার বর্গকিলোমিটার ভূখণ্ডে ইরানের সামরিক মহড়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ নভেম্বর, ২০১২
  • ১৭২ Time View

ইরানি সশস্ত্র বাহিনী ও ইসলামী রেভলিউশনারী গার্ড কোরের (আইআরজিসি) যৌথ মহড়ার তৃতীয় দিনে স্থানীয়ভাবে তৈরি এবং অতি উন্নতমানের কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করা হয়। তেহরান টাইমসের খবরে একথা বলা হয়েছে।

পূর্বাঞ্চলীয় ইরানে সাড়ে ৮ হাজার বর্গকিলোমিটার ভূখন্ড জুড়ে ‘ডিফেন্ডার অব দ্য স্কাই অব ভিলায়েত-৪’ সাংকেতিক নামে চার দিনব্যাপী এ মহড়ায় ৮ হাজার ইরানি সৈন্য অংশগ্রহণ করেছে। রাশিয়ায় নির্মিত এস-২০০ ক্ষেপণাস্ত্রের একটি ইরানি সংস্করণ চালকবিহীন নকল শত্রু গোয়েন্দা বিমান লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। খাতামুন আম্বিয়া বিমান ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি সাংবাদিকদের জানিয়েছেন, বহু উঁচু দিয়ে উড়ে যেতে সক্ষম ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই এস-২০০ ক্ষেপণাস্ত্র কৌশলগত জঙ্গিবিমান ও আধা-ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ঘায়েল করার জন্য নবায়ন করা হয়েছে। বিভিন্ন উচ্চতায় বিভিন্ন টার্গেটে গোলাবর্ষণে একটি স্থানীয় সিস্টেম হিসাবে দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে।

তিনি আরো ঘোষণা করেন, মহড়াকালে রাশাদ-৩২ স্মার্ট মনিটরিং ব্যবস্থা উদ্বোধন করা হবে। দেশের স্পর্শকাতর স্থাপনা এবং পরমাণু প্রকল্প রক্ষায় রাশাদ-৩২ স্মার্ট মনিটরিং সিস্টেম কাজে লাগানো হবে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞগণ সাঈদ-৪০ নামে একটি অত্যাধুনিক গোয়েন্দা বিমানের নকশা প্রণয়ন করেছেন। অদূর ভবিষ্যতে ব্যাপকভাবে এ বিমান নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ