1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওজোন স্টেশনের মুখে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়ামুখী একটি ছোট কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিটুমিনবাহী একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক। আমরা দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে তাদের ঢাকায় পাঠিয়েছি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ