1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা?

বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

যথাযথ মর্যাদা, উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের সাথে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।

সভায় আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে সরকারি বিভিন্ন দফতর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ এবং তা সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত রূপরেখা আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অতিথিবৃন্দ ও সভাপতি তাদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, দিনটির ভাবগাম্ভীর্য রক্ষা করে যথাযথ মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত কর্মসূচিগুলো যাতে কোনো বিঘ্ন ছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ