1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনো উন্মুক্ত: চিফ হুইপ মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা ইন্ডিপেন্ডেন্ট টিভির শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ সারাদেশে ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত অবরোধে সড়কে যান চলাচল বন্ধ থাকে।

শ্রমিকেরা লিংক রোডের শিবু মার্কেট, জালকুড়ি ও ভুইগড় এলাকায় অবস্থান নেন। সড়কে আগুন জ্বালিয়ে ও প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল আটকে রাখা হয়।

দুপুরে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকার ছোট-বড় ২০টি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। প্রথমে শিবু মার্কেট অবরোধের পর মিছিল নিয়ে তাঁরা সাইনবোর্ডের দিকে অগ্রসর হন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা ভুইগড়ের কাছাকাছি এসবি গার্মেন্টস থেকে শ্রমিকদের বের করে আনতে যান। কারখানা কর্তৃপক্ষ আপত্তি করলে কারখানাটিতে ইটপাটকেল ছোড়া হয় এবং কাচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়।

সড়কে যান চলাচলে বাধা দেওয়া হলেও কোনো গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি। সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের সময় শ্রমিকদের আক্রমণাত্মক হতে দেখা গেছে।

বেলা আড়াইটার দিকে ভুইগড় মোড়ে পুলিশ ও বিজিবির সদস্যরা শক্ত অবস্থান নেন। শ্রমিকদের সঙ্গে মুখোমুখি অবস্থার মধ্যে প্রবল বৃষ্টিতে উভয় পক্ষ সড়ক ছেড়ে দেয়। বেলা ৩টার দিকে বৃষ্টি থামার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘৩টা থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। আশা করছি, আধা ঘণ্টার মধ্যে যানজটমুক্ত হয়ে রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ