1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ চাঁদপুরে ২ বছর পর কবর থেকে তোলা হল সেলিম খান ও ছেলে শান্তর মরদেহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল ২০২৬ কার্যকরের নির্দেশ ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদককারবারির যাবজ্জীবন

পুতিনের সঙ্গে আলোচনায় ইউক্রেনের ভূখণ্ড ফেরানোর চেষ্টা করবেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের জন্য কিছু দখলকৃত এলাকা ফেরানোর চেষ্টা করবেন।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘রাশিয়া ইউক্রেনের বড় একটি অংশ দখল করেছে। তারা মূল্যবান ভূখণ্ড দখল করে রেখেছে। আমরা চেষ্টা করব ইউক্রেনের জন্য সেই ভূখণ্ডের কিছুটা ফেরত পেতে।
’

সপ্তাহের শেষে আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। তিনি দাবি করেছেন, পুতিনের সঙ্গে বৈঠকে বসার দুই মিনিটের মধ্যেই তিনি বুঝে যাবেন অগ্রগতি সম্ভব কি না।

ট্রাম্প জানান, শুক্রবারের বৈঠক হবে ‘পরিস্থিতি বোঝার’ এক ধরনের প্রাথমিক আলোচনা, যেখানে পুতিনকে যুদ্ধ বন্ধে আহ্বান জানানো হবে—যা ইঙ্গিত দেয় যে তিনি এই বৈঠককে কেবল প্রাথমিক পর্যায়ের একটি সাক্ষাৎ হিসেবে দেখছেন।

তবে ট্রাম্প আবারও সতর্ক করে বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘কিছু অদলবদল, ভূখণ্ড পরিবর্তন’ হতে পারে।

এটি প্রথমবার নয় যে তিনি ‘ভূমি অদলবদল’ শব্দটি ব্যবহার করলেন, যদিও রাশিয়া কোনো ভূখণ্ড ইউক্রেনকে ফিরিয়ে দিতে পারে তা স্পষ্ট নয়। অন্যদিকে কিয়েভ কখনো রাশিয়ার কোনো ভূখণ্ডের দাবি জানায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ