1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ চাঁদপুরে ২ বছর পর কবর থেকে তোলা হল সেলিম খান ও ছেলে শান্তর মরদেহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল ২০২৬ কার্যকরের নির্দেশ

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের মধ্যেই ভারত সফর করবেন পুতিন : দোভালযুক্তরাষ্ট্রের শুল্ক চাপের মধ্যেই ভারত সফর করবেন পুতিন : দোভাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০৬ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ভারত সফরে যাবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মস্কোতে থাকা দোভাল তারিখ নির্দিষ্ট করেননি, তবে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এটি এ বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।

দোভাল বলেছেন, ‘রাশিয়া ও ভারতের একটি বিশেষ, দীর্ঘ সম্পর্ক রয়েছে ও আমরা এ সম্পর্ককে মূল্যবান বলে মনে করি। আমাদের উচ্চ পর্যায়ের যোগাযোগ ছিল ও এ উচ্চ পর্যায়ের যোগাযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর সম্পর্কে জানতে পেরে আমরা অত্যন্ত উদ্দীপ্ত ও আনন্দিত। আমার মনে হয় তারিখগুলো এখন প্রায় চূড়ান্তের দিকে।’

যদিও সফরের ব্যাপারে এখন পর্যন্ত মস্কো থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

তবে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এ সফরের ঘোষণা এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ার জ্বালানি কিনে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধে সহায়তা করার অভিযোগ করেছেন, যার ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে।

ট্রাম্প বুধবার একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে নয়াদিল্লির রাশিয়ান তেল অব্যাহতভাবে ক্রয়ের কারণে ভারত থেকে আমদানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট শুক্রবারের মধ্যে ইউক্রেনের যুদ্ধ থামাতে রাজি না হলে রাশিয়ান তেল ক্রেতাদের ওপর দ্বিতীয় দফায় শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন।

প্রায় চার বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়ার তেলের অন্যতম বৃহৎ আমদানিকারক হয়ে উঠেছে।
২০২৩ সালের মে মাসের মধ্যে ভারত প্রতিদিন দুই মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল কিনছিল, যা তার আমদানির প্রায় ৪৫ শতাংশ।

অন্যদিকে ক্রেমলিন বৃহস্পতিবার জানিয়েছে, আগামী দিনে পুতিনের সঙ্গে ট্রাম্পেরও দেখা করার কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, উভয় পক্ষ একটি বৈঠক আয়োজনের জন্য কাজ করছে ও বৈঠকের স্থান সম্পর্কে একমত হয়েছে, যা পরে ঘোষণা করা হবে।

সূত্র : এনডিটিভি/রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ