1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়েটে ব্যাংক ঘেরাও, আধা ঘণ্টায় ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন ছাড় সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার আইএমএফের চাপানো নয়, নিজেদের সংস্কার বাস্তবায়ন চায় সরকার: উপদেষ্টা তিতুমীর খুনের নগরী ‘খুলনা’ : নিরাপত্তা চেয়েও রক্ষা নেই ১০২-এ থামলেন কিংবদন্তী, অস্কারজয়ী ইভার প্রয়াণ ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭৯ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল এবং এর মালিকদের বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেছেন; যার মধ্যে রয়েছেন প্রভাবশালী মিডিয়া মোগল রুপার্ট মারডক। মামলায় ট্রাম্প কমপক্ষে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

এই মামলার মূল কেন্দ্রবিন্দু হলো ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক প্রতিবেদন, যেখানে ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফরি ইপস্টেইনের বন্ধুত্ব নিয়ে তথ্য প্রকাশ করা হয়।
ট্রাম্প অভিযোগ করছেন, এ প্রতিবেদন তার আর্থিক ও সামাজিক সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

শুক্রবার (স্থানীয় সময়) ফ্লোরিডার সাউদার্ন ডিসট্রিক্টের একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। ট্রাম্পের ঘনিষ্ঠরা বলছেন, তিনি চান না যে, এই বিতর্ক আরো ছড়িয়ে পড়ুক এবং তার রাজনৈতিক ভাবমূর্তি আরো ক্ষতিগ্রস্ত হোক।

এর পাশাপাশি ট্রাম্প মার্কিন বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন যেন নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল কোর্টে একটি আবেদন জমা দেওয়া হয়, যাতে ইপস্টেইন ও তার সাবেক সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের গ্র্যান্ড জুরি সাক্ষ্যসমূহ জনসমক্ষে প্রকাশ করা যায়।
উল্লেখ্য, ঘিসলেইন ম্যাক্সওয়েল ২০২১ সালে নাবালিকা মেয়েদের যৌন নিপীড়নের ঘটনায় ইপস্টেইনের সহায়ক হিসেবে পাঁচটি ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত হন।

মামলায় ট্রাম্প দাবি করেছেন, ডাও জোন্স, নিউজ কর্প, মারডক এবং ওয়াল স্ট্রিট জার্নালের দুই প্রতিবেদক ইচ্ছাকৃতভাবে তাকে ক্ষতি করার জন্য প্রতিবেদনটি তৈরি করেছেন। ডাও জোন্স, ওয়াল স্ট্রিট জার্নালের মূল প্রতিষ্ঠান, নিউজ কর্প-এর একটি বিভাগ।

মামলা দায়েরের আগেই শুক্রবার সকালে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি রুপার্ট মারডককে আমার মামলায় সাক্ষ্য দিতে দেখার জন্য অপেক্ষা করছি, তার ‘আবর্জনার স্তূপ’ পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালও থাকবে! এটা একটা চমৎকার অভিজ্ঞতা হবে!!!’

ওয়াল স্ট্রিট জার্নালের মূল প্রতিষ্ঠান ডাও জোন্স ট্রাম্পের অভিযোগের প্রতিক্রিয়ায় বলেছে, আমরা আমাদের প্রতিবেদনের নির্ভুলতা ও অনুসন্ধানী মান নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং যেকোনো মামলা দৃঢ়ভাবে মোকাবেলা করব।

মামলাটি এখনো আদালতে বিচারাধীন, তবে এটি ট্রাম্পের রাজনীতিক জীবন এবং আগামী নির্বাচনে তার ভাবমূর্তির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ