1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিএমএসএমই ঋণের ৫০০০ কোটি টাকা দ্রুত বিতরণের নির্দেশ বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি: সিসিটিভি দেখে যুবক শনাক্ত অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী নূতন জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০৭ Time View

মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এ বছর আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন।

শুক্রবার (২৩ মে) স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ সম্ভাব্য তারিখ জানানো হয়।

আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী বুধবার (২৮ মে) হতে পারে জিলহজ মাসের প্রথম দিন। এর অর্থ হলো, তাদের গণনার ভিত্তিতে ধারণা করা যায় ঈদুল আজহা হবে ৬ জুন (শুক্রবার)।

আরবি ভাষার সংবাদপত্র এমারাত আল ইয়ুমকে দেয়া এক সাক্ষাৎকারে জারওয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাতে ২৭ মে মঙ্গলবার সকাল ৭টা বেজে ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের ওপরে থাকবে এবং প্রায় ৩৮ মিনিট ধরে সেখানে থাকবে। ফলে চাঁদ দৃশ্যমান হবে।

যদিও এই সম্ভাব্য তারিখ জ্যোতির্বিদ্যার পূর্বাভাসের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। তবে ইসলামি শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ