1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? সিএমএসএমই ঋণের ৫০০০ কোটি টাকা দ্রুত বিতরণের নির্দেশ বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি: সিসিটিভি দেখে যুবক শনাক্ত অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী নূতন জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার

সিএমএসএমই ঋণের ৫০০০ কোটি টাকা দ্রুত বিতরণের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্ষুদ্র, কুটির ও অতিক্ষুদ্র (সিএমএসএমই) ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্স) স্কিমের পুরো অর্থ নভেম্বরের মধ্যে বিতরণের জন্য ব্যাংকগুলোকে তাগাদা দেওয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বরের দিকে ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি সইয়ের পর ঋণ বিতরণ শুরু হলেও প্রথম দুই সপ্তাহে প্রায় ৪৫০ কোটি টাকা বিতরণ হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নরের সঙ্গে ৩৬টি ব্যাংক ও পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন।

মাসরুর আরেফিন বলেন, ‘প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পাঁচ হাজার কোটি টাকার এ স্কিমটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের পণ্য কেনাকাটার জন্য যেসব ক্ষুদ্র ব্যবসায়ীর চলতি মূলধনের সংকট রয়েছে, তারা এ স্কিমের আওতায় তুলনামূলক সাশ্রয়ী সুদে ঋণ নেওয়ার সুযোগ পাবেন।’

তিনি বলেন, ‘গত ১০ সেপ্টেম্বরের দিকে ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি সই করে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম দুই সপ্তাহে প্রায় ৪৫০ কোটি টাকা বিতরণ হয়েছে। বাকি অর্থ দ্রুত বিতরণের জন্য ব্যাংকগুলোকে তাগাদা দেওয়া হয়েছে। নভেম্বরের মধ্যে ৫ হাজার কোটি টাকার পুরো অর্থ বিতরণের লক্ষ্য রয়েছে।’

বৈঠকে তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মাসরুর আরেফিন। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন বিভাগের কয়েকটি নির্বাচিত জেলায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু রয়েছে। তবে এতে প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে না। এ কারণে উপজেলা, ইউনিয়ন ও জেলা পর্যায়ে প্রকল্পটি নিয়ে আরও ব্যাপক প্রচার চালানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

মাসরুর আরেফিন বলেন, “উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তার ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি আরও ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা রয়েছে। বিশেষ করে ২১ বছর বা তার কম বয়সী তরুণ উদ্যোক্তাদের এ প্রকল্পের আওতায় আনার লক্ষ্য রয়েছে।”

বন্ধ ও অর্ধবন্ধ শিল্পকারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজে ব্যাংকগুলোর অসহযোগিতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাসরুর আরেফিন জানান, এ ধরনের অভিযোগের সঙ্গে তিনি একমত নন।

তিনি বলেন, ‘বন্ধ, অর্ধবন্ধ কিংবা সক্ষমতার তুলনায় কম উৎপাদন করছে— এমন কারখানাগুলোকে নতুন করে অর্থায়ন করতে ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক আগ্রহী। তবে অর্থায়নের পর যাতে নতুন করে খেলাপি ঋণ তৈরি না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।’

সিটি ব্যাংকের এমডি বলেন, ‘শুধু লক্ষ্যমাত্রা পূরণের জন্য অর্থ বিতরণ করা যাবে না। অর্থায়ন হতে হবে অর্থবহ ও টেকসই প্রকল্পে। বর্তমানে উপযুক্ত প্রকল্প খুঁজে পাওয়া কিছুটা কঠিন হলেও ব্যাংকগুলো এ বিষয়ে চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক মিলেই এ অর্থায়নের ব্যবস্থা করেছে। ফলে অর্থ যেন প্রকৃত উদ্যোক্তা ও যাদের প্রয়োজন, তাদের কাছেই পৌঁছায়—সেটিই মূল লক্ষ্য।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ