1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন ‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ গ্রেপ্তার ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা ৬ ব্যাংকের চাকরিজীবীদের জন্য বড় সুখবর সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ

ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে যখন তৈরি হয়েছিল অস্বস্তিকর এক পরিস্থিতি, তখন মাঠের পারফরম্যান্সে তার কোনো ছাপ পড়তে দিল না দলটি। বরং অধিনায়ককে ছাড়াই ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে সবচেয়ে বড় চমক হয়ে উঠে এলো দারুণ ছন্দে থাকা পর্তুগাল। বুধবার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে তারা। সেরা দশে একমাত্র দল হিসেবে যারা এই সময়ে নিজেদের অবস্থান উন্নত করেছে।

দীর্ঘতম আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশন্স লিগের চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে পর্তুগাল। নরওয়ের বিপক্ষে দুবার এবং ওয়েলস ও ডেনমার্কের বিপক্ষে একটি করে জয় তুলে নিয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট পেয়েছে তারা। এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই মিলেছে র‍্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে দলটি।

তবে মাঠের বাইরের গল্পটা ছিল একেবারেই ভিন্ন। নেশনস লিগের এই সময়টাতেই কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধে জড়িয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান ৪১ বছর বয়সী রোনালদো। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে বেঞ্চে রেখেও মাঠে নামাননি জেসুস। এরপর ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেও রোনালদোকে শুরুর একাদশে রাখা হবে না জানার পর ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন পর্তুগিজ তারকা।

পরে অবশ্য সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চান রোনালদো। একই সঙ্গে নিজের শাস্তি প্রাপ্য বলেও মেনে নেন তিনি। তবে ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় পরিষ্কার করে জানান, কোচ তার সঙ্গে করা প্রতিশ্রুতি রাখেননি। রোনালদোর ভাষায়, ‘জাতীয় দলের সতীর্থদের কাছে আমি ক্ষমা চাইছি ক্যাম্প ছেড়ে যাওয়ার জন্য।’ তবে নিজের সিদ্ধান্তের পেছনে কোচের ‘কথা না রাখাকে’ দায়ী করেন তিনি।

রোনালদোকে ঘিরে এমন টানাপোড়েনের মধ্যেও পর্তুগালের পারফরম্যান্সে ছেদ পড়েনি। বরং অধিনায়ককে ছাড়াই চার ম্যাচের চারটিতে জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। মাঠের সাফল্য যেন মাঠের বাইরের অস্থিরতাকেই ছাপিয়ে গেছে।

সেরা দশের অন্য দলগুলোর চিত্র ছিল একেবারেই ভিন্ন। ব্রাজিল এক ধাপ নেমে ছয়ে এবং মরক্কো এক ধাপ পিছিয়ে সাতে অবস্থান করছে। আন্তর্জাতিক বিরতিতে দুদলেরই একটি করে ম্যাচ ড্র হওয়ায় র‍্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়েছে। অন্যদিকে স্পেন নিজেদের এক নম্বর অবস্থান ধরে রাখার পাশাপাশি ব্যবধানও বাড়িয়েছে। নেশন্স লিগে প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে তারা, ইংল্যান্ডকে ৩-২ গোলে হারানোর পর ক্রোয়েশিয়াকে দুবার এবং চেক প্রজাতন্ত্রকে একবার হারিয়েছে।

দুইয়ে থাকা আর্জেন্টিনার অবস্থানও অপরিবর্তিত। মঙ্গলবার বেনিনকে ৩-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ফ্রান্স ও ইংল্যান্ড যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থান ধরে রেখেছে। সেরা দশের বাকি তিনটি জায়গায় আছে বেলজিয়াম (৮), নেদারল্যান্ডস (৯) ও মেক্সিকো (১০)।

চার ম্যাচের চারটিতেই জিতেও র‍্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি যুক্তরাষ্ট্রের। পেরুকে ৪-১, চিলিকে ৪-২, মেক্সিকোকে ৩-০ এবং কানাডাকে ১-০ গোলে হারালেও ১৬ নম্বর অবস্থানেই আছে তারা।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছে রুয়ান্ডা। আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে ২৯ সেপ্টেম্বর বিশ্বকাপের চমক কেপ ভার্দেকে ২-১ গোলে হারানোর পর নয় ধাপ এগিয়ে ১১৯ নম্বরে উঠে এসেছে দলটি। বিপরীতে সবচেয়ে বড় পতন সিয়েরা লিওনের। আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে দুটি ম্যাচেই হেরে আট ধাপ পিছিয়ে ১৩০ নম্বরে নেমে গেছে তারা।

ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের পরবর্তী হালনাগাদ প্রকাশ হবে ১৮ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ