1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন ‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ গ্রেপ্তার ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা ৬ ব্যাংকের চাকরিজীবীদের জন্য বড় সুখবর সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ

‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

'মব' করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে নগরীর বহরমপুর এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার দুজন হলেন—বহরমপুর এলাকার আলী আকবর হোসাইন ও দেলোয়ার হোসেন ওরফে দুলাল। প্রাথমিকভাবে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা তা জানা যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা পাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে 'রাজশাহীর আপামর ছাত্র-জনতা' নামের একটি দল মিছিল নিয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যায়। তারা জোর করে উপাচার্যের কক্ষে ঢুকে তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজপাড়া থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) নাজমুল হোসাইন। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ