1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

চট্টগ্রামে কর্মসূচি নেই ব্যানার-তোরণে নেত্রীর নজর কাড়ার চেষ্টা নেতা-কর্মীদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ নভেম্বর, ২০১২
  • ১০১ Time View

বন্দরনগরীতে দলীয় কোনো কর্মসূচি না থাকলেও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি।

দলীয় চেয়ারপার্সনকে স্বাগত জানিয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নগরীর বিভন্ন স্থানে তোরণ, পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগিয়ে নহর কাড়ার চেষ্টা করছেন নেত্রী।

এসব ব্যানার ফেস্টুনের খালেদা-তারেক জিয়ার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন নেতার ছবিও শোভা পাচ্ছে।

সম্প্রতি রামু ও উখিয়ায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ অধ্যুষিত এলাকা পরিদর্শনে শনিবার কক্সবাজারের রামু যাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

শুক্রবার বিকেল ৩টায় ঢাকা থেকে সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তিনি। পথে ফেনী সার্কিট হাউসে আধঘণ্টা যাত্রা বিরতি দিয়ে সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামে উদ্দেশে রওনা দিয়ে রাত ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছবেন তিনি।

চট্টগ্রাম সার্কিট হাউসে শুক্রবার রাত যাপন করবেন তিনি। শনিবার সকাল ৯টায় রামুর উদ্দেশে রওনা হবেন।

নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলানিউজকে বলেন, দলের চেয়ারপার্সন রামুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সেখানে ক্ষতিগ্রস্ত বৌদ্ধদের সঙ্গে কথা বলবেন।

এছাড়া দু-একটি পথসভা করার কথা রয়েছে। তবে চট্টগ্রামে দলীয় কোনো কর্মসূচি নেই বলে জানান  তিনি।

নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, বিকেল ৩টায় ঢাকা থেকে সড়ক পথে  রওনা দেবেন চেয়ারপার্সন। সন্ধ্যা ৭টায় ফেনী পৌঁছার কথা রয়েছে।

সেখানে সার্কিট হাউসে আধঘণ্টা যাত্রা বিরতির পর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। রাত ১০টার দিকে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছবেন।

ডা. শাহাদাত জানান, চেয়ারপার্সনকে স্বাগত জানানোর জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেত্রী নগরীর সিটি গেট এলাকায় পৌঁছলে সেখানে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করবেন।

এরপর দলের নেতা-কর্মীরা গাড়ির বহর নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে আসবেন। সেখানে নগর বিএনপির নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করার পর শনিবার সকাল ৯টায় রামুর উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। যাওয়ার পথে চকরিয়ায় একটি পথসভায় অংশ নিয়ে বিকেল ৩টায় রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন করবেন। এরপর বিকেল সাড়ে তিনটায় রামু খিজারী উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় অংশ নিয়ে বিকেল ৫টায় কক্সবাজার সার্কিট হাউসে আসবেন।

পরদিন রোববার সকাল ১০টায় উখিয়া বৌদ্ধবিহার পরিদর্শন শেষে সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর বেলা ১২টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন।

বিকেল ৪টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে পটিয়ায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি সড়ক পথেই ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন।

শুক্রবার সকালে সরেজমিন দেখা গেছে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে, কাজীর দেউড়ি, লালখানবাজার, ওয়াসা, জিইসি মোড়, মুরাদপুর, দুই নম্বর গেট, সিটি গেটসহ নগরীর বিভিন্ন স্থানে চট্টগ্রামের বিভিন্ন নেতার ছবিসহ তোরণ ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ