1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

এবার দেশ টিভিতে ‘সিসিমপুর’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
  • ৩০৩ Time View

আনন্দ-ফুর্তি, হাসি-গান আর নানারকম খেলার মধ্য দিয়ে শিশুদের বিকশিত করার মজার আয়োজন ‘১২৩ সিসিমপুর’। দীর্ঘদিন এটি সাফল্যের সঙ্গে বিটিভিতে প্রচার হয়েছে। তুমুল জনপ্রিয় শিক্ষা ও বিনোদনধর্মী এ অনুষ্ঠানটি এবার দেখা যাবে স্যাটেলাইট চ্যানেল দেশটিভিতে।

ছোটদের প্রিয় হালুম, ইকরি, টুকটুকি এবং শিকু এবার আসছে দেশ টিভিতে। আগামী ২০ জানুয়ারি শুক্রবার থেকে দেশ টিভিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার শুরু হচ্ছে ‘১২৩ সিসিমপুর’। দেশ টিভিতে ‘১২৩ সিসিমপুর’ অনুষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় মৌসুমের পর্বগুলো দেখানো হবে। এ ক্ষেত্রে অবশ্য অনুষ্ঠানটির ঢেলে সাজানো হচ্ছে। যা থেকে বিনোদনের মধ্য দিয়ে শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত করার চেষ্টা চালানো হবে।

‘১২৩ সিসিমপুর’ অনুষ্ঠানটি শুক্রবার প্রচারের পর একই পর্ব রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে পুনঃপ্রচার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ