1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, আনন্দ মিছিল-সভায় বারণ ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত ভোট গণনা শুরু ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা নারী এশিয়ান কাপে ‘নতুন ইতিহাস’ গড়ার লক্ষ্য জাপানের এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা একটি সচেতন ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : তারেক রহমান

কক্সবাজারে নতুন হল, শুক্রবার থেকে চলবে ‘বরবাদ’ ও ‘জংলি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬৪ Time View

কক্সবাজারকে বলা হয় আধুনিক পর্যটননগরী। সমুদ্রসৈকত ছাড়া সেখানে এখন পর্যন্ত অন্য কোনো বিনোদনকেন্দ্র নেই। তবে নতুন খবর হলো, বিনোদনের জন্য কক্সবাজারে চালু হচ্ছে নতুন সিনেমা হল। কক্স থ্রিডি নামের এই সিনেমা হল গত ঈদের আগেই যাত্রা শুরু করেছে।
তবে পরীক্ষামূলকভাবে, সেখানে চীনা ভাষার চলচ্চিত্র চলেছে। আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষার চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্স থ্রিডি।

প্রথম দিনেই এই সিনেমা হলে চলবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘বরবাদ’ ও সিয়াম আহমেদ অভিনীত চলচ্চিত্র ‘জংলি’। এরই মধ্যে সমুদ্র শহরে পোস্টার টানানো হয়েছে।

সিনেমা হল সংশ্লিষ্টরা বলছেন, একজন চীনা ব্যক্তির উদ্যোগে সুগন্ধা পয়েন্টের কাছে এই সিনেমা হলটি চালু করা হয়েছে। এই হলে একই সঙ্গে একাধিক চলচ্চিত্র প্রদর্শন করা সম্ভব।

এই সিনেমা হলের সিইও মিস্টার ওয়াং। তিনি বলেন, ‘আমি এই দেশের মানুষকে ভালোবেসে ফেলেছি।
এ দেশের সংস্কৃতি বেশ উন্নত। তাই এখানে আমি চীন দেশের সংস্কৃতি ও এ দেশের সংস্কৃতির একটা মেলবন্ধন করার জন্য বিনোদনের এই উদ্যোগ নিয়েছি। আশা করি দীর্ঘ সৈকতের এ শহরে আমার উদ্যোগ সফল হবে।’

কক্স থ্রিডিতে কর্মরত অলি বলেন, ‘এখানে মূলত থ্রিডি, ফোর ডি, ফাইভ ডি চলচ্চিত্রগুলোই প্রদর্শন করা হবে। এখানে মোট ২২টি কক্ষ রয়েছে, যার আসন সংখ্যা ১ হাজারের বেশি।
দিন-রাত ২৪ ঘণ্টা সিনেমা প্রদর্শন করতে সক্ষম আমরা। আমার দুজন চায়নিজ বস রয়েছেন, তারাই মূলত উদ্যোগী হয়ে পর্যটননগরীতে বিনোদনের জন্য এই সিনেমা হল গড়ে তুলেছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ