1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

পেকুয়া সদর আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২
  • ৮১ Time View

সারাদেশ ব্যাপী জামায়াত-শিবির কর্তৃক সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে সদর আওয়ামীলীগের সভাপতি আজম খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আ.লীগ সদস্য ও পেকুয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি এসএম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মমতাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবর রহমান রবু, যুগ্ন সম্পাদক ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আবুল শামা, প্রচার সম্পাদক ছৈয়দুল হক, সদর যুবলীগের আহবায়ক ফরহাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন বাদশা, বেলাল উদ্দিন, যুগ্ন সম্পাদক মো: ফোরকান, আছাদুল হক, সৈনিকলীগের আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক ফারুখ, আ.লীগ নেতা মাহাবু ফকির, কাইছার উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওসমান গনি, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, আলী হোসেন, আ.লীগ নেতা আবু ছিদ্দিক, মান্নান, ছাত্রনেতা খোরশেদ, শাহেদ, তফসীর, জয়নাল, যুবনেতা রিদুয়ান, মেম্বার আরিফুল ইসলাম, মেম্বার আনিসুল করিম প্রমুখ। এর আগে একটি বিশাল মিছিল পেকুয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ