1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫ নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ দেখবেন কোথায় আসিয়ান কাপে মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পুঁজিবাদীদের যুদ্ধক্ষেত্র: আহমাদিনেজাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২
  • ১২২ Time View

ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে পুঁজিবাদীদের একটি যুদ্ধক্ষেত্র হিসাবে আখ্যায়িত করছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা পুনর্নির্বাচিত হওয়ার একদিন পর বৃহস্পতিবার ইন্দেনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে ডেমোক্রেসি ফোরামের দু’দিনব্যাপী পঞ্চম সম্মেলনে ভাষণে তিনি একথা বলেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়।

প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, গণতন্ত্র এমন একটি ব্যবস্থায় পরিণত হয়েছে যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠদের শাসন করছে। তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ৬ শ’ কোটি ডলার ব্যয়ের প্রতি ইঙ্গিত করে সম্মেলনে আগত নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলেন, ইউরোপ ও আমেরিকার নির্বাচনের দিকে তাকান।

এ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটার পরিবর্তে তা হয়ে দাঁড়িয়েছে পুঁজিবাদীদের একটি যুদ্ধক্ষেত্রে এবং অপব্যয়ের একটি বাগাড়ম্বরে। সম্মেলনে স্বাগতিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বাম্বাং ইউধোয়নো বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং বৈচিত্র্য হলো গণতন্ত্রের মূলভিত্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ