1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

হাউজফুল-এ ফজলুর রহমান বাবু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২
  • ১১২ Time View

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আলমগীরের উপস্থাপনায় প্রতি শুক্র ও শনিবার রাত নয়টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে চলচ্চিত্র বিষয়ক গেম শো হাউজফুল। এতে প্রতিযোগিদের পাশাপাশি প্রতি পর্বে থাকছেন একজন তারকা অতিথি। এবারের পর্বে [৯ নভেম্বর, শুক্রবার] অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। টিভিতে প্রচারিত প্রশ্নের উত্তর দিয়ে দর্শকরা সরাসরি এ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারবেন। এসএমএস- এর মাধ্যমে নির্বাচিত দর্শকরা ৬টি মজার রাউন্ডে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। বিজয়ী পাবেন একটি মোবাইল ফোন সেট এবং পরবর্তী রাউন্ডে অংশগ্রহনের মাধ্যমে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ। চূড়ান্ত পর্বের বিজয়ী পাবেন একটি নতুন গাড়ি। উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত চলচ্চিত্র বিষয়ক এই গেম শো-তে দর্শকদের কাছে চলচ্চিত্রের অতীত ও বর্তমানকে তুলে ধরার পাশাপাশি সুস্থ ধারার চলচ্চিত্র সম্পর্কে জনমত গঠনে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ