1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫ নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ দেখবেন কোথায় আসিয়ান কাপে মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান

মেশিনে সমস্যা, দীর্ঘ লাইন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ নভেম্বর, ২০১২
  • ১১১ Time View

যুক্তরাষ্ট্রে চলতি প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণে বিভিন্ন ‌অনিয়ম’, ভোটিং মেশিনে সমস্যা এবং দীর্ঘ লাইনের কারণে ভোটারদের নিরুৎসাহিত হওয়ার খবর পাওয়া গেছে।

সিএনএন টেলিভিশন জানিয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘সুইং স্টেট’ ওহাইওতে আগাম ভোট (প্রোভিশনাল ভোট) নিয়ে মামলা হয়েছে বলে জানা গেছে। যেখানে মোট ভোটের ৩০ শতাংশ আগাম ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে কিছু ভোটিং মেশিনে সমস্যা দেখা দিয়েছে। আর মিয়ামিতে দীর্ঘ লাইনের কারণে অনেক ভোটার নিরুৎসাহিত হয়ে ফিরে যাচ্ছেন।

কিছু এলাকায় আবহাওয়াও বৈরী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি এবং ঝড়ো বাতাস কোথাও কোথাও ভোট গ্রহণে বাধ সাধতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেইন্ট পিটসবার্গে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন।

বোস্টন, ফিলাডেলফিয়া, নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে ৫০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ