1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
একবারে ৩ হাজার ডলার কেনা যাবে মানি চেঞ্জার থেকে মেক্সিকোর জেলখানায় সংঘাত: এক শিশুসহ নিহত ১০, আহত ১৬ | Boishakhi Online মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস কোরিয়ান ব্যাংক হ্যাকারের পরিচয় মিলছে ক্লড সেশন থেকে নানা পাটেকরের মৃত্যুতে তনুশ্রীর মন্তব্য, ‘শয়তানকে ঈশ্বরই শেষ করেছেন’ ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

মুম্বাই হামলায় অভিযুক্ত রানাকে ভারতে পাঠাবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯০ Time View

আদালতের নির্দেশ মেনে মার্কিন জেলে বন্দি ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাব্বুর রানাকে ভারতের হাতে তুলে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি অনুমোদন করেছেন।

তিনি বলেছেন, তাহাব্বুর রানাকে ভারতে বিচারের মুখোমুখি হতে হবে। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন।
ট্রাম্পের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেন মোদি।

২৬/১১ মুম্বাই হামলার দোষী তাহাব্বুর রানাকে ভারতে প্রত্যর্পণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনকে উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তাহাব্বুর রানা ২০০৮ সালের মুম্বাই হামলার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বাকে সমর্থন করার অভিযোগও রয়েছে।
তাহাব্বুর রানা দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেসের একটি কারাগারে বন্দি রয়েছেন।

সূত্র : স্ট্রিনজার এশিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ