1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ

দুবাইয়ের গোয়েন্দা পুলিশকে বিয়ে করলেন অভিনেত্রী নীলম মুনির

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১১০ Time View

দুবাইয়ের গোয়েন্দা পুলিশকে বিয়ে করলেন অভিনেত্রী নীলম মুনির
স্বামীর সঙ্গে বিয়ের ছবিতে নীলম মুনির

বিয়ে করেছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনির। ঘরোয়া আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। নীলমের স্বামী মোহাম্মদ রশিদ দুবাই পুলিশের সিআইডি বিভাগে কর্মরত। এর মধ্যে বিয়ের ছবি সামাজিক পাতায় ভাইরাল হয়েছে।

গত শুক্রবার নীলমের বিয়ের সাজে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন শোবিজ আলোকচিত্রী আবদুল সামাদ। দুবাইয়ে বুর্জ খলিফাকে পেছনে রেখে এসব ছবি তুলেছেন সামাদ। দুইদিনের ব্যবধানে সামাদের ইনস্টাগ্রাম পোস্টে প্রায় পাঁচ লাখের মতো রিঅ্যাক্ট এসেছে। হাজার হাজার মন্তব্য জমা পড়েছে।
অনেকেই নীলমকে অভিনন্দন জানিয়েছেন।

দুই পরিবারের সদস্যদের আয়োজনে ঘরোয়া আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন নীলম মুনির। নীলমের স্বামীর নাম মোহাম্মদ রশিদ, তিনি দুবাই পুলিশের সিআইডি বিভাগে কর্মরত। বিয়ের ছবিতে ঐতিহ্যবাহী আরব পোশাকে দেখা গেছে রশিদকে।

এর আগে নীলমের গায়েহলুদের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আবদুল সামাদ। গায়েহলুদের ছবিও ব্যাপক ভাইরাল হয়।

পাকিস্তানের টিভি পর্দার জনপ্রিয় মুখ নীলম। সিনেমাতেও অভিনয় করেছেন। দেড় যুগের ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য কাজ হলো ‘দিল মম কা দিয়া’, ‘ছুপান ছুপাই’, ‘ররং নং’, ‘জল পরী’, ‘কাহি দ্বীপ জ্বালে’, ‘মেরি বেহেন মায়া’ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ