1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ৮৩৪ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ খুলনা মেডিকেলে বাগেরহাটের মামলার হাজতির মৃত্যু খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৪০ : মৃত্যু ১ দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি নবায়নের সুযোগ পাচ্ছে বেক্সিমকো কম্পিউটার্স

ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৫২ Time View


ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ (বাসস ডেস্ক): ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে তেহরানকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এ হামলার যৌথ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে।
ইসরাইল হুঁশিয়ার করে বলেছে, ইরান মঙ্গলবার রাতে ইসরাইলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর জন্য তাকে ‘চরম মূল্য’ দিতে হবে। ইসরাইল বলেছে, ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে প্রতিহত করা হয়েছে।
জবাবে তেহরান তাদের ভূখণ্ডে যে কোন হামলা হলে ইসরাইলের অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গিকার করে বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এই বিষয়ে যৌথ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন।
ইরানের প্রতি কি ধরনের প্রতিক্রিয়া হবে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে জবাবে বাইডেন বলেছেন: ‘এটি এখন সক্রিয় আলোচনায় রয়েছে। বাকিটা পরে দেখবেন।’
গতকাল মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরাইলে সাইরেন বেজে ওঠে। ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র গুলোর বেশিরভাগই ইসরাইলে পৌঁছার আগেই দেশটির বিমান প্রতিরক্ষা বা মিত্র বিমান বাহিনী প্রতিহত করে দেয়।
ইরানের রেভল্যুশনারি গার্ডস বলেছে, ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এবং অন্য ‘তিনটি সামরিক ঘাঁটি’ তাদের টার্গেট ছিল।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ আব্বাস আরাগচী এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন, ‘ইসরাইল চুপ থাকলে ইরান আর নতুন করে হামলা চালাবে না’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ