1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

হাউজফুলে আলমগীরের মুখোমুখি জয়া আহসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ নভেম্বর, ২০১২
  • ১১৬ Time View

ঢালিউডের দুই প্রজন্মের দুই নায়ক-নায়িকা আলমগীর ও অভিনেত্রী জয়া আহসান । মাছরাঙা টেলিভিশনের চলচ্চিত্র বিষয়ক গেম শো ‘হাউজফুল’-এ এবার আলমগীরের মুখোমুখি হচ্ছেন জয়া ।

চলচ্চিত্র তারকা আলমগীরের উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনে দ্বিতীয় সেশনে প্রচার শুরু হয়েছে চলচ্চিত্র বিষয়ক গেম শো ‘হাউজফুল’। প্রতিযোগীদের পাশাপাশি এ অনুষ্ঠানের প্রতি পর্বে থাকছেন একজন করে তারকা অতিথি।

‘হাউজফুল’ অনুষ্ঠানটি প্রচারকালীন সময়ে দর্শকরা সরাসরি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার সুযোগ পান। এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়ে নির্বাচিত দর্শকরা ৬টি মজার রাউন্ডে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন।

প্রতি পর্বের বিজয়ী দর্শক পাবেন একটি করে মোবাইল ফোন সেট এবং পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ। চূড়ান্ত পর্বের বিজয়ী পাবেন একটি নতুন গাড়ি।

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত চলচ্চিত্র বিষয়ক এই গেম শোতে দর্শকদের কাছে চলচ্চিত্রের অতীত ও বর্তমানকে তুলে ধরার পাশাপাশি সুস্থ ধারার চলচ্চিত্র সম্পর্কে জনমত গঠনে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়‍ুয়া।

প্রতি শুক্র ও শনিবার রাত নয়টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে চলচ্চিত্র বিষয়ক গেম শো‘হাউজফুল’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ