1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাঙ্গামাটির শিরোপা জয় বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু অনলাইন জুয়ায় হেরে নিজস্ব ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেফতার ৬ সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৯২ Time View

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে একটি রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নয়জন নিহত হয়েছেন। এই হামলায় পাঁচ শিশুসহ আরও ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো।

বুধবার (১২ জুন) একটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।

ইউক্রেনের সামরিক কমান্ড টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলায় একটি প্রশাসনিক ভবন এবং একটি অ্যাপার্টমেন্ট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে বলে জানান ক্লিমেনকো।

নিজের শহরে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘প্রতিদিন এবং প্রতি ঘণ্টায়, রাশিয়ান সন্ত্রাস প্রমাণ করে যে ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা উচিত।’

জেলেনস্কির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একজনকে স্ট্রেচারে করে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে এবং উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের মধ্যে কংক্রিটের একটি ব্লক উত্তোলন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ