1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভাঙনের মুখে কুড়িকাহুনিয়ার বেড়িবাঁধ, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ চাকরির সুযোগ সিটি ব্যাংকে, নেই কোন বয়সসীমা খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প

নাইজেরিয়ায় গির্জায় বোমা হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২
  • ১৩৪ Time View

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা কাদ‍ুনার একটি ক্যাথলিক গির্জায় রোববার এক বোম‍া হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।এছাড়া হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।তবে ঠিক কতজন নিহত বা আহত হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে করে বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান।

কোন পক্ষই হামলার দায় স্বীকার না করলেও নাইজেরিয়ার ইসলামি জঙ্গিদল বোকো হারাম ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হামলাটি আত্মঘাতী ছিলো বলে নাইজেরিয়ার জাতীয় জরুরী ব্যাবস্থাপনা সংস্থার এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান।

ঘটনার পর পুলিশ এবং জরুরী বিভাগের কর্মকর্তারা জায়গাটিকে ঘিরে রেখেছেন।আহতদেরকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ায় ইসলামি আইন প্রতিষ্ঠার জন্য বোকো হারাম অনেকদিন ধরে এই ধরনের হামলা চালিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ