1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

সব নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে : প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৭৫ Time View

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দেশের সব নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে, এটি সংবিধানে নিশ্চিত করা হয়েছে। ন্যায়বিচার পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। আদালতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাওয়ার জন্যই আসেন। আদালতের কর্তব্য হচ্ছে, বিচার প্রার্থী সব নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করা। পাশাপাশি বিচারপ্রার্থীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে আজ শনিবার সকালে বিচারপ্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় প্রধান বিচারপতি কক্সবাজারে মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহিমসহ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের বিচারপতিবৃন্দ, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজারের জজ আদালতের বিচারক, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা আইনজীবী সমিতির নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে প্রধান বিচারপতি কক্সবাজার চিফ জুডিশিয়াল কোর্ট এলাকা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ