1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২
  • ১১৯ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন।

এদিকে, আগামী ১০ নভেম্বর শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্য এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্য, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ