1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলশী থানার ওসি আবদুর রহিমকে এবার খুলনায় বদলি রহমত শাহর ব্যাটে আফগানদের প্রতিরোধ, দ্বিতীয় দিনে বাংলাদেশের সাফল্য ৪ উইকেট এই লড়াই আপনাদের একার না, ঢাকা থেকে পাশে আছি: নাহিদ ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল ব্যাংক খাত পুনর্গঠনে আগামী পাঁচ-আট বছর প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর শকুনি লেক বাঁচাতে মাদারীপুরে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি

ফের হাসপাতালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭০ Time View

মূত্রাশয়ের সমস্যাজনিত কারণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আবারো হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সময় রবিবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
বিবৃতিতে পেন্টাগন আরো জানিয়েছে, মন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারে হোয়াইট হাউজকে অবহিত করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ায় অস্টিন “অফিসের দায়িত্ব ও কর্তব্য উপ প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকসের কাছে হস্তান্তর করেছেন।

রবিবার প্রকাশিত পেন্টাগনের সংক্ষিপ্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মূত্রাশয়ের সমস্যার উপস্বর্গ নিয়ে ৭০ বছর বয়সী অস্টিনকে ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালটি রাজধানী ওয়াশিংটন ডিসির উত্তর-পূর্বের বেথেসডায় অবস্থিত। গত বছর প্রোস্টেট ক্যান্সার নিরাময়ে অস্টিনের দেহে অস্ত্রোপচার করা হয়।
জর্ডানে নিহত তিন সেনার মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী (সর্ব বামে)। ওই সময় তাকে লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর পায়ে, নিতম্বে এবং পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে নতুন বছরের প্রথমদিন আবারো হাসপাতালে যেতে হয় তাকে। অস্ত্রোপচারজনিত কারণে তার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা দেখা যায়। এরপর জানা যায় মূত্রাশয়ের প্রদাহজনিত সমস্যায় ভুগছেন তিনি। এরপর তাকে আরো দুই সপ্তাহের মতো হাসপাতালে থাকতে হয়।
তবে এতটা গুরুতর অসুস্থ হয়ে যে অস্টিন হাসপাতালে ভর্তি ছিলেন সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার দপ্তর হোয়াইট হাউজ কিছুই জানত না। জানুয়ারিতে আবারো হাসপাতালে যাওয়ার তিনদিন দিন পর তার অসুস্থতার ব্যাপারে জানতে পারেন বাইডেন।
গোপনে তার চিকিৎসা নেয়ার বিষয়টি স্বচ্ছতা ও দেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। এরপর এ ব্যাপারে আলাদা তিনটি তদন্ত করা হয়। এবার তিনি হাসপাতালে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ এবং কংগ্রেসকে অবহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ