1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

জাপা ছাড়া পরিবর্তন সম্ভব নয়: সোহেল রানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২
  • ১৩০ Time View

জাতীয় পার্টি (জাপা) ছাড়া বাংলাদেশের কাঙ্খিত পরির্বতন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা।

সোমবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতিতে শুরু হওয়া এরশাদের পথসভায় দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

সোহেল রানা বলেন, “দুই দল ঘুরেফিরে ক্ষমতায় এসে এদেশটাকে তাদের তালুক ভেবে নিয়েছে। এদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে প্রমাণিত হয়েছে।”

তিনি বলেন, “একদল বিদ্যুৎ দেওয়ার কথা বলে ক্ষমতায় এসে খাম্বা দিয়ে গেলেন। আর এক দল বিদ্যুৎ দেওয়ার কথা বলে ক্ষমতায় এসে বিদ্যুতের নামে খেলা শুরু করেছে।”

“কল্যাণের নামে অকল্যাণ বয়ে আনা হয়েছে” মন্তব্য করে সোহেল রানা বলেন, “২ হাজার কোটি টাকা বিদেশ চলে গেছে। আর একটি দলের নেত্রীর বাসা থেকে বের করে দেওয়ার কারণে হরতাল হলো, জ্বালাও-পোড়াও হলো, মানুষ মারা হলো। দেশের সর্বনাশ করা হলো। তার (খালেদা) ছেলেকে মামলা থেকে মুক্ত করার জন্য হরতাল করা হলো। দেশকে অস্থিতিশীল করা হলো। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের জন্যও হরতাল হলো। এসব থেকে  মানুষ পরিবর্বতন চায়। আর জাপা ছাড়া এ পরিবর্তন সম্ভব না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ