1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৩ ভূমি কর্মকর্তা বদলি, গ্রাহকসেবা বন্ধ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ এমপিদের দুই দিনের প্রশিক্ষণ শুরু, উপস্থিত প্রধানমন্ত্রী হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ : রাষ্ট্রপতি যুদ্ধবিরতির অনুরোধ করছে না ইরান, দীর্ঘস্থায়ী যুদ্ধর জন্য পুরোপুরি প্রস্তুত ইরানে সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, অস্বীকার ভারতের মার্চের ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ডলার ঈদের ছুটি হতে পারে টানা ৭ দিন, শুরু যেদিন

খালেদা-লি চুন বৈঠক গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহযোগিতা দেবে চীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২
  • ৯৯ Time View

বঙ্গোপসাগরের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে বাংলাদেশকে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে চীন। পদ্মানদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণেও সহায়তা দেবে তারা।

বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটব্যুরো সদস্য ও পার্টির পঞ্চম সর্বোচ্চ নেতা লি চ্যাং চুন রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে একথা জানান।

বৈঠকে চীনের পক্ষে লি চ্যাংয়ের সঙ্গে ছিলেন শতাধিক প্রতিনিধি। আর খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।

বৈঠক শেষে শমসের মোবিন চৌধুরী জানান, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশকে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে চীন। পদ্মার ওপর দ্বিতীয় সেতু নির্মাণে সহায়তারও আশ্বাস দিয়েছে তারা।

Khaledaতিনি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নেও সহযোগিতা করবে চীন।

এছাড়া আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর জন্য চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত রেল ও সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে। এজন্য মিয়ানমারের সঙ্গে কথা বলে দ্রুত ওই রেল ও সড়ক যোগাযোগ বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন চীনা প্রতিনিধি দল।

লি চ্যাং জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে চীনের গভীর সম্পর্ক। সে সম্পর্ক আরো সুদৃঢ় করতেই সম্প্রতি চীন সফর করেন খালেদা জিয়া।

খালেদাকে ফের চীন সফরের আমন্ত্রণ জানান চ্যাং চুন।

অপরদিকে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় চীনা কমিউনিস্ট পার্টির অষ্টম কংগ্রেস সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন খালেদা। বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ