1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবের বিমানবন্দরে ভ্রমণ সতর্কতা জারি, বহু হতাহতের শঙ্কা আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন খুলশী থানার ওসি আবদুর রহিমকে এবার খুলনায় বদলি রহমত শাহর ব্যাটে আফগানদের প্রতিরোধ, দ্বিতীয় দিনে বাংলাদেশের সাফল্য ৪ উইকেট এই লড়াই আপনাদের একার না, ঢাকা থেকে পাশে আছি: নাহিদ ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাইবার হামলার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ৮৪ Time View

ইউক্রেন মঙ্গলবার বলেছে, তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে। তাদের এ সফল হামলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবহৃত সার্ভার অকেজো হয়ে পড়ে। এতে সাময়িকভাবে সামরিক ইউনিটগুলোর সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ ব্যাহত হয়।
ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা ইউনিটের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সাইবার হামলার ফলে রাশিয়া ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটের মধ্যে তথ্য বিনিময় বন্ধ হয়ে যায়।’
বিবৃতিতে আরও বলা হয়, সাইবার হামলা ‘চলমান’ ছিল।
এএফপি ইউক্রেনের এমন দাবি যাচাই করতে পারেনি এবং রাশিয়ার কর্মকর্তারা কিয়েভের হ্যাকিংয়ের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।
তবে রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার ঘোষণা করেছে যে একটি ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে দেশের বেশ কয়েকটি ইন্টারনেট সাইট বন্ধ হয়ে যায়। যদিও এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা উল্লেখ করা হয়নি।
রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ‘সমস্যাটি ডেমেন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশনের’ সাথে যুক্ত ছিল এবং মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই সমস্যাটির সমাধান করা হয়। যদিও ‘প্রতিবন্ধকতাটি একটি নির্দিষ্ট সময়ের জন্য’ অব্যাহত থাকতে পারে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ