1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার জুয়া খেলার ভিডিও ভাইরাল সৌদি আরবের বিমানবন্দরে ভ্রমণ সতর্কতা জারি, বহু হতাহতের শঙ্কা আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন খুলশী থানার ওসি আবদুর রহিমকে এবার খুলনায় বদলি রহমত শাহর ব্যাটে আফগানদের প্রতিরোধ, দ্বিতীয় দিনে বাংলাদেশের সাফল্য ৪ উইকেট এই লড়াই আপনাদের একার না, ঢাকা থেকে পাশে আছি: নাহিদ ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

ল্যাভরভ ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর গাজা নিয়ে আলোচনায় যুদ্ধবিরতির আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৬৫ Time View

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ মস্কোতে এক বৈঠকে গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, আলোচনায় মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতির দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। মন্ত্রীরা গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি ছিটমহলের জনসংখ্যার মুখোমুখি মানবিক সমস্যার সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে আরও জোর দিয়ে বলা হয়, এই অঞ্চলের অন্যান্য দেশ, বিশেষ করে সিরিয়া, লেবানন ও ইয়েমেনে সামরিক সংঘর্ষের সম্প্রসারণ ঘটাতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ অগ্রহণযোগ্য।
মন্ত্রণালয় জানায় বিৃতিতে বলা হয়েছে, বিদ্যমান আন্তর্জাতিক আইনের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী ও ব্যাপক মীমাংসা অর্জনের জন্য বহুপাক্ষিক প্রচেষ্টার দাবি রয়েছে।
মন্ত্রণালয় বলেছে, শীর্ষ কূটনীতিকরা সিরিয়া ও তার আশেপাশের বর্তমান পরিস্থিতি সংঘাত-পরবর্তী পুনর্গঠনের লক্ষ্যসমূহ এবং দেশটির সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখন্ডতার প্রতি সম্মানের নীতিমালা মেনে চলাসহ একটি ব্যাপক মীমাংসার অগ্রগতি নিয়েও বিশদ আলোচনা করেছেন।
মন্ত্রণালয় আরও জানায়, বৈঠকে রাশিয়া ও সিরিয়ার বহুমাত্রিক অংশীদারিত্বের অব্যাহত শক্তিশালীকরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিবেচনায় পারস্পরিক লাভজনক বাণিজ্য, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা গড়ে তোলার স্বার্থে কিছু বাস্তব পদক্ষেপের বিষয়ে দুই শীর্ষ কূটনীতিক একমত হন।
খবর তাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ