1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলায় নিউমোনিয়ায় ৭ দিনে মৃত্যু ৪, আক্রান্ত অর্ধশত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১২
  • ১৯৯ Time View

ভোলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধি পাচ্ছে নিউমোনিয়াসহ শীতজনিত রোগ। গত ৭ দিনে এ পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ শিশু।

এদিকে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে অর্ধশতাধিক শিশু। প্রতিদিনই শিশু হাসপাতালে আক্রান্ত শিশুদের ভর্তি হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

অপরদিকে, হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে শিশু মারা গেলেও চিকিৎসকরা বলছেন, ঠাণ্ডা ও মাতৃজনিত রোগে শিশুরা মারা গেছে।

ভোলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, গত ৮ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত ৭ জন, ৯ জানুয়ারি ৭ জন, ১০ জানুয়ারি ৪ জন, ১১ জানুয়ারি ৩ জন, ১২ জানুয়ারি ৭জন, ১৩ জানুয়ারি ৪ জন ও ১৪ জানুয়ারি বিকেল ৩টা পর্যন্ত ৪ জনসহ মোট ৩৬ জন ভর্তি হয়েছে।

এ ছাড়া ভোলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে কমপক্ষে আরও ২০ থেতেক ৩০ জন।

একই সপ্তাহে ভোলা সদর হাসপাতালে ৭ দিনে মারা গেছে ৪ জন শিশু। এদের মধ্যে ১৩ জানুয়ারি ২ জন, ১২ জানুয়ারি ১ জন ও ১১ জানুয়ারি ১ জন শিশু।

নিহতরা হলেন- সদর উপজেলার ইলিশা ইউনিয়নের কালুপুরের মন্টি (৩ বছর), লালমোহনের চরভূতা গ্রামের শাহাজনাজ বেগমের ২ ঘণ্টার শিশু এবং কুলসুম ও রোকসনার ২ ঘণ্টা ও ৩ দিনের শিশু।

শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার বাংলানিউজকে বলেন, ‘প্রতিদিনিই শীতজনিত বিভিন্ন রোগে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত মারা গেছে বিভিন্ন বয়সের ৪ জন শিশু।’

এ ব্যাপারে ভোলা সদর হাসপাতালের আরএমও ডা. শরিফ আহমেদ বলেন, ‘শুধু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু মারা যায়নি। এরা মাতৃজনিত ও ঠাণ্ডাজনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।’

তবে হাসপাতালের চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় সেবা দিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ