1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ ঢাকায় তিন দিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু এবার ৬ গোল হজম করে হারল বাংলাদেশ ঢাকার আদালত উত্তর-দক্ষিণে পৃথক করতে লিগ্যাল নোটিশ শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা অর্থ সংকটে ক্লাবগুলো, ক্রিকেটারদের উচ্চ চাহিদা, কোয়াবের ভিন্ন প্রস্তাব

দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে তারা। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

নাগাই স্টেডিয়ামে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একাদশে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচের বড় হারের পর শুরু থেকেই রক্ষণ সামলে খেলার কৌশল নেন কোচ পিটার বাটলার। তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৪ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার আক্রমণের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি দলটি।

১৬ মিনিটে কিম মিন-জির শটে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এরপর গোলরক্ষক রূপনা চাকমার কয়েকটি দারুণ সেভ বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখে। ৩৩ মিনিটে কর্নার থেকে আসা বল প্রথম প্রচেষ্টায় ঠেকানোর পর ফিরতি বলও রুখে দেন রূপনা। দুই মিনিট পর চু হাইজুর দূরপাল্লার শটও লাফিয়ে উঠে ফিস্ট করে সরিয়ে দেন তিনি।

তবে ৪২ মিনিটে আর রক্ষা হয়নি। দ্রুত প্রতি আক্রমণে উঠে জং দা-বিন গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির আগে আরও একবার গোলের সুযোগ পেয়েছিলেন দা-বিন, কিন্তু তার হেড ধরে ফেলেন রূপনা।

দ্বিতীয়ার্ধে নিজেদের খেলায় কিছুটা পরিবর্তন আনে বাংলাদেশ। মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমারা নিচ থেকে পাস বাড়িয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেন। এতে গোলের সুযোগও তৈরি হয়।

৫৬ মিনিটে দক্ষিণ কোরিয়ার বক্সে ঢোকার চেষ্টা করেন আনিকা সিদ্দিকী। তাকে আটকে দেন গোলরক্ষক। দুই মিনিট পর শামসুন্নাহার জুনিয়রের থ্রু পাস ধরে টপ কর্নার লক্ষ্য করে শট নেন আনিকা। সেটিও রুখে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।

এরপর ম্যাচে ফেরার সুযোগ হারিয়ে ফেলে বাংলাদেশ। ৬৫ মিনিটে চোই ইউরির গোলে ব্যবধান ৩-০ করে দক্ষিণ কোরিয়া। ৭৭ মিনিটে জি সো-ইউন গোল করলে ব্যবধান হয় ৪-০। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ইউরি দক্ষিণ কোরিয়াকে ৫-০ ব্যবধানে এগিয়ে নেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে কো ইউ-জিনের গোলে দক্ষিণ কোরিয়ার ৬-০ গোলের জয় নিশ্চিত হয়।

এশিয়ান গেমসে দুই ম্যাচ খেলে বাংলাদেশের জালে এখন পর্যন্ত ১৬ গোল। বিপরীতে প্রতিপক্ষের জালে কোনো গোলই দিতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর মিয়ানমারের মুখোমুখি হবে রূপনা-ঋতুপর্ণারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ