1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইউএফসি ফাইটারদের দিয়ে স্পেশাল এজেন্টদের মিক্সড মার্শাল আর্টসের কৌশল শেখাবে এফবিআই আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আফগানিস্তানকে ২৪০ রানে থামিয়ে বাংলাদেশের শতরানের লিড বাংলাদেশ সফরে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় ৮ দেশের নিন্দা রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি দুর্গাপূজা উপলক্ষে চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’ তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযানে আটক ৭০

গাজার ১০৪ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গাজার সবচে
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সপ্তম শতকে গাজা সিটির কেন্দ্রস্থলে নির্মিত হয় দ্য গ্রেট ওমারি মসজিদ। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের (রা.) নামে মসজিদটির নামকরণ করা হয়েছিল। দেড় হাজার বছরের পুরোনো মসজিদটি ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে। ঐতিহ্যবাহী এই ইসলামিক স্থাপত্যকে বাতিঘর হিসেবে বিশ্বাস করেন গাজাবাসী।

গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১০৪টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। সেই সঙ্গে গুড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী নানান নিদর্শন। এর মধ্যে রয়েছে দুই হাজার বছর পুরোনো সেন্ট পরফিরাস চার্চ। এ ছাড়া বিশ্বের তৃতীয় প্রাচীন রোমান কবরস্থান, জাদুঘরেও আঘাত হানে ইসরাইল।

প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে লক্ষ্যবস্তুতে ধ্বংস করাকে জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি আগ্রাসন থেকে ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ