1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি করপোরেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ আমানতকারীদের অর্থ ফেরতে ন্যাশনাল ব্যাংকের আবেদন গ্রহণ শুরু এলডিসি উত্তরণের আগে প্রধান বাজারগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দিচ্ছে সরকার; ৩৮ দেশের সঙ্গে চুক্তির সম্ভাব্যতা যাচাই সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২ সৌদি আরবে প্রাণঘাতী হামলা, হুতিদের নিন্দায় সরব বিশ্ব রিয়াদে বিমানবন্দরে হামলায় ঢাকার তীব্র নিন্দা, হতাহত বাংলাদেশিদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু অধিকারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী: নোয়াখালীতে আলোচনা ও মতবিনিময় সভা হাম: সিলেটে প্রাণ গেল আরও ৩ শিশুর, মোট মৃত্যু ১৮০

যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও ইসরায়েলের হামলা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে দিয়ে শেষ হলো উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের গত ৭ দিনের যুদ্ধবিরতি। শুক্রবার গাজায় ফের অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
গাজার প্রথান শহর গাজা সিটি থেকে এএফপির প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাতটা (বাংলাদেশ সময় বেলা ১১ টা) থেকে ইসরায়েলি বিমান বাহিনী ও স্থলবাহিনীর অভিযান শুরু হয়েছে।
হামলার কিছু সময় আগে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ বলেছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শুক্রবার যেসব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের— তা এখনও সরবরাহ করেনি ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীটি।
পাশাপাশি হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ার অভিযোগও আনা হয়েছে আইডিএফের বিবৃতিতে।
গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, হামাস ও তার মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘাত ও গুলি বিনিময়ের শব্দে শুক্রবার ঘুম ভেঙেছে তাদের।
গাজার উপত্যকার মধ্যাঞ্চল বা কেন্দ্রে অবস্থিত নুসেইরাত এবং বুরেইজি শরণার্থী শিবিরেও গোলা ছুড়েছে ইসরায়েলি বাহিনীর ট্যাংকগুলো।
দেড় মাসেরও বেশি সময় যুদ্ধের পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে গত ২৫ নভেম্বর অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাস। গত নভেম্বরের মাঝামাঝি যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বরাবর একটি প্রস্তাব পাঠিয়েছিল হামাসের হাইকমান্ড।
সেই প্রস্তাবে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে, রাফাহ ক্রসিংয়ে অপেক্ষারত ত্রাণ, জ্বালানি ও মানবিক সহায়তা পণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ করতে দেয় এবং ইসরায়েলি কারাগারগুলো থেকে অন্তত ১৫০ জন বন্দিকে মুক্তি দেয়, তাহলে নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে থেকে ৫০ জনকে ছেড়ে দেবে হামাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ